Tranding
আর্ন্তজাতিক / September 13, 2025

রাশিয়ার কামচাটকায় শক্তিশালী ভূমিকম্প

রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপকূলে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে এ তথ্য নিশ্চিত করেছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)। সংস্থাটির তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। এতে এলাকাজুড়ে তীব্র কম্পন অনুভূত হয়। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল আরও বেশি—৭ দশমিক ৪। তাদের হিসাব অনুযায়ী, উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৯ দশমিক ৫ কিলোমিটার গভীরে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের কেন্দ্রস্থল গভীর সমুদ্রে হওয়ায় সুনামির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থায় রয়েছে। বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত কামচাটকায় প্রায়ই মাঝারি ও শক্তিশালী ভূমিকম্প হয়ে থাকে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ভূমিকম্পের প্রভাব আশপাশের দ্বীপ ও উপকূলীয় অঞ্চলগুলোতেও অনুভূত হতে পারে। ছবি:সংগৃহীত

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.