Tranding

আমেরিকায় শাটডাউন, অচল ট্রাম্প প্রশাসন

আমেরিকায় ফের কার্যকর হলো সরকারি ‘শাটডাউন’। মঙ্গলবার মার্কিন সেনেট তহবিল সংক্রান্ত ব্যয় বিল অনুমোদন করতে ব্যর্থ হওয়ায় বুধবার ভারতীয় সময় সকাল সাড়ে ৯টা থেকে প্রশাসন কার্যত অচল হয়ে যায়।

প্রতি অর্থবর্ষের শুরুতে (১ অক্টোবর) কংগ্রেসকে সরকারি দফতর চালানোর জন্য অর্থ বরাদ্দ করতে হয়। কিন্তু এবার রিপাবলিকান ও ডেমোক্র্যাট সদস্যদের মধ্যে সমঝোতা না হওয়ায় বরাদ্দ চূড়ান্ত হয়নি। ফলে ‘শাটডাউন’-এর সিদ্ধান্ত আনুষ্ঠানিক ঘোষণা করে হোয়াইট হাউস।

কী কী বন্ধ, কী কী চালু

অধিকাংশ সরকারি দফতর বন্ধ থাকবে।

জরুরি পরিষেবা চালু থাকবে, তবে কর্মীরা বেতন পাবেন না।

শিক্ষা দফতরের অধিকাংশ কর্মী বসিয়ে দেওয়া হয়েছে।

হোমল্যান্ড সিকিউরিটি, সীমান্তরক্ষা, অভিবাসন পরিষেবা, প্রতিরক্ষা দফতরের গুরুত্বপূর্ণ অংশ চালু থাকবে।

প্রবীণ ও প্রতিবন্ধীদের সামাজিক ভাতা বন্ধ হবে না।

বিমান নিয়ন্ত্রণকর্মীদের বিনা বেতনে কাজ করতে হবে।

ট্রাম্পের প্রতিক্রিয়া

প্রেসিডেন্ট ট্রাম্প ডেমোক্র্যাটদের সমঝোতার ব্যর্থতাকে দায়ী করেছেন। তিনি বলেন, “শাটডাউনের ভাল দিকও আছে। আমরা অপ্রয়োজনীয় খরচ কমাতে পারব এবং অনেক কর্মী ছাঁটাই হবে, যাঁরা সবাই ডেমোক্র্যাট।”

২০১৮ সালে তাঁর প্রথম দফায় ৩৫ দিনের দীর্ঘতম ‘শাটডাউন’ হয়েছিল। এবারের শাটডাউন কত দিন চলবে, তা এখনও অনিশ্চিত।

ছবি :আনন্দবাজার

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.