Tranding
জাতীয় খবর / September 25, 2025

জুবিন গার্গের শেষযাত্রায় ১৭ লাখ মানুষের ঢল: ইতিহাসে স্থান করে নিলেন অসমের রকস্টার

জুবিন গার্গ বলেছিলেন—
"আমার মৃত্যুর পর যদি সারা ভারত না কাঁদে, অন্তত সারা অসম সাতদিন শোক পালন করবে।"
এই কথাটি যেন সত্যি হয়ে উঠল তাঁর শেষযাত্রায়।

অসমের রাস্তায় নেমে এল প্রায় ১৭ লাখ মানুষ, শেষবার প্রিয় শিল্পীকে দেখার জন্য। যা ভারতের ইতিহাসে নজিরবিহীন। এত বিপুল মানুষের অংশগ্রহণ, এর আগে দেশের কোনো সেলিব্রিটির শেষযাত্রায় দেখা যায়নি।

যদিও উত্তম কুমার বা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণে বহু মানুষ অংশ নিয়েছিল, তবে ঠিক কতজন ছিলেন, তার রেকর্ড নেই। কিন্তু জুবিনের ক্ষেত্রে সেই সংখ্যাটি স্পষ্ট এবং তা এক ঐতিহাসিক মুহূর্ত তৈরি করেছে।

বিশ্বের সবচেয়ে জনসমাগম হওয়া শেষযাত্রার তালিকায় জুবিন এখন চতুর্থ স্থানে:

  • ১ম – মাইকেল জ্যাকসন

  • ২য় – পোপ ফ্রান্সিস

  • ৩য় – রানি এলিজাবেথ II

  • ৪র্থ – জুবিন গার্গ (ভারত)

এই পরিসংখ্যান প্রমাণ করে, জুবিন শুধু একজন গায়ক ছিলেন না, তিনি ছিলেন অসমের আবেগ, গর্ব এবং ভালোবাসার নাম।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.